ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:৫২

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে ৪ দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪। যা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক-আই এক্সটেনশন (জাপান স্ট্রিট) এ রূপায়ণ বিজনেস পার্কে এই এক্সপোর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলীনূর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, হেড অব সেলস রাফায়াত উল ইসলাম, হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক সহ অন্যান্যরা।

এসময় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর রহমান জানান, দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক সুবিধা সম্বলিত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। যা এরই মধ্যেই রুচিশীল গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই ৪ দিনের এই প্রপার্টি এক্সপোর আয়োজন।

উল্লেখ্য, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ২৬ বছরের পথচলায় গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে প্রিমিয়াম গেইটেট কমিউনিটি, টাউনশিপ, কন্ডোমিনিয়াম এবং আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মানে কাজ করে যাচ্ছে। যা গ্রাহকের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।

T.A.S / T.A.S

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন