ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে প্রবাস মেলায় প্রবাসীদের ঋণ দিল এনআরবিসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:৫৬

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাস মেলার আয়োজন করে চাদপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার আয়োজিত মেলায় ৬ জন প্রবাসীকে সর্বমোট ২ কোটি ১১ লাখ টাকা ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।

প্রধান অতিথি হিসেবে ঋণের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক  মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, এনআরবিসি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঋণ গ্রহীতারা হলেন মনিরুল ইসলাম,  মাজেদা আক্তার, নার্গিস, তাসলিমা বেগম, নুরজাহান বেগম  ও আইয়ুব আলী। প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন মেটাতে এনআরবিসি ব্যাংক ‘প্রবাস বন্ধু’ নামক কর্মসূচি করেছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৮৩৫ জন প্রবাসীর পরিবারের সদস্যদের নামে  ১৩১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে চাঁদপুরে সবচেয়ে বেশি প্রবাস বন্ধু ঋণ বিতরণ করা হয়েছে। প্রবাস মেলায় এনআরবিসি ব্যাংক স্টল স্থাপন করে প্রবাসী ও তাদের আত্মীয়-স্বজনদেরকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা হয়।

T.A.S / T.A.S

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন