বারহাট্টার বিস্তির্ণ মাঠ জুড়ে সবুজের বুকে যেনো হলুদের আলপনা
বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন পৌষ মাস। শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে কেবল সরিষা ফুলের সমারোহ। হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুল শোভা পাচ্ছে বারহাট্টার বিস্তির্ণ মাঠ জুড়ে। এ যেনো সবুজের বুকে কাঁচা হলুদের আলপনা।
সরেজমিনে উপজেলা সদর, বাউসী, রায়পুর, সাহতাসহ কয়েকটি এলাকার গ্রাম ঘুরে দেখাগেছে, সরিষার হলুদ ফুলে সজ্জিত বিস্তীর্ণ ভূমি। যেদিকে চোখ যায় শুধু হলুদ রঙের মেলা। মাঠ জুড়ে সরিষা ফুলের এমনই নয়নাভিরাম দৃশ্য।
সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকে পড়ছেন সরিষা চাষে। কেউবা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন বারহাট্টার কৃষকরা।
উপজেলা সদরের কাশবন গ্রামের সরিষা চাষী অরুণ ক্ষত্রিয় সকালের সময়কে বলেন, বাজারে ভোজ্য তেলের দাম দিন দিন বেড়েই চলছে, তাই পরিবারের ভোজ্য তেলের চাহিদা মেটাতে প্রতি বছরই ১০-১৫ শতক জমিতে সরিষার চাষ করি। এবার পরিবারের চাহিদা মিটিয়ে আর্থিক লাভের আশায় আরও ১০ শতক বেশি জমিতে সরিষা চাষ করেছি।
রায়পুর ইউনিয়নের শাসনউড়া গ্রামের শহীদুল ইসলাম বলেন, প্রতি বছর আমি এক বিঘা জমিতে সরিষা চাষ করি। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন।
বারহাট্টা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান আজাদ বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ১২০০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকরা। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ৯০০ হেক্টর জমিতে। আমরা মোট ৯০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের মতো এবারও কৃষকরা ভালো ফলন আর মূল্য পেয়ে লাভবান হতে পারবে বলে আশা করছি।
T.A.S / T.A.S
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার