গজারিয়ায় মাদক সহ আটক ২জন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ২৫ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে গজারিয়া পুলিশ। আটককৃতরা হলেন হোসেন্দী ইউনিয়ন এর লস্করদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সলিমুদ্দিন বেপারীর ছেলে (১) মোঃ জহিরুল ইসলাম (৪২) এবং বাজার হোসেন্দী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে (২) মোঃ জাহাঙ্গীর (৪০)।
এসআই (নিঃ) আল আমিন জানান, রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) থালা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আমি এসআই (নিঃ) আলা আমিন সঙ্গীয় এএসআই (নিঃ) ইব্রাহিম খান, কনস্টেবল কাউসার হোসেনদি ইউনিয়নের লস্করদি পশ্চিমপাড়া মোঃ জহিরুল ইসলাম (৪২) এর বাড়িতে উদ্ধারে গেলে আসামিরা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করি এবং তাদের তল্লাশি কালে মোঃ জহিরুল ইসলাম (৪২) এর ধান কচুর থেকে ২০ পিস এবং জাহাঙ্গীর হোসেন এর শার্টের পকেট থেকে ৫ পিস সর্বমোট দুইজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৮(১) এর ১০ (ক) ধারায় নিয়মিত মামলার রুজু করা হয়। মামলা নং ২(২/২/২৫)। আসামিদেরকে মুন্সিগঞ্জ জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা