শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের মাঝে আয়বর্ধক উপকরণ প্রদান
সাতক্ষীরা শ্যামনগরে Women With Disabilities Development Foundation (WDDF) এর দাতা সংস্থা International Women Rights Action Watch-Asia Pacific (IWRAW-AP) এর অর্থায়নে Women Gaining Ground -WGG প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ১১ টায় শ্যামনগর জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্ট রুমে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার ফিল্ড অফিসার পথিক কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত এর উপস্থিতিতে বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়বর্ধক উপকরণ বিতরণী অনুষ্ঠানে ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক, আশরাফুন নাহার মিষ্টি বলেন, নগদ অর্থের পরিবর্তে আয়বর্ধক সামগ্রী প্রদানের মাধ্যমে তারা প্রত্যাশা করেন যে, প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়ন হবে এবং তারা সমাজের মূল স্রোতধারায় একীভূত হবে। নিজেদের দারিদ্রতা বিমোচনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আয়োজক সংস্থার কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, প্রতিবন্ধী নারীদের প্রতিনিধি, স্বেচ্ছাসেবীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত