ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় অবৈধ বালুবহনকারী ট্রলির চাপায় পুলিশ কনস্টেবল নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৫:২২

পাবনা সদর উপজেলায় অবৈধ বালুবহনকারী ট্রলির চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। এসময় শ্রীপুওে পৌছালে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

আহসান হাবিব আকাশ, সুমন হোসেন ও পিয়াসসহ স্থানীয়রা জানান, ট্রলিটি ভাঁড়ার থেকে বালু নিয়ে ওই এলাকায় নামিয়ে আবার বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সরকার পতনের পর এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিল কিন্তু সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহন ব্যাপক আকারে  বেড়েছে। বালুবহনকারী গাড়িগুেেলা বেপরোয়াভাবে চলাচল করে।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী