ভয়ংকর শব্দে ঘুম ভাঙল সীমান্তে থাকা মানুষের
টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ংকর বিকট শব্দ শোনা গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা গেছে। টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ংকর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাাকাটি করতে থাকে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।
দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে।
এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।
নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, বোমা কি মর্টার নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে, যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।
T.A.S / T.A.S
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার