গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মামুনুর রশীদ। বৃহস্পতিবার দুপুর ২'টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক যুগান্তর পত্রিকার শাহ্ শামসুল হক রিপন, দৈনিক ইত্তেফাক পত্রিকার মজিবুর রহমান, দৈনিক সংবাদের মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের খাইরুল ইসলাম, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক বণিক বার্তার হাজিনুর রহমান শাহিন, ঢাকা ট্রিবিউনের রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার অধ্যাপক আবুল হোসেন চৌধুরীসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন। এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মামুনুর রশীদ ৩৬ তম বিসিএস এর কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ও কিশোরগঞ্জে দায়িত্ব পালন করেছেন। পারিবারিকভাবে তিনি চার কন্যা সন্তানের জনক।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ