বশেমুরকৃবি’র সাথে কৃষিবিদ সীড লিমিটেডের চুক্তিপত্র স্বাক্ষরিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাথে কৃষিবিদ সীড লিমিটেডের বশেমুরকৃবি কর্তৃক উদ্ভাবিত জাতসূহের মানসম্পন্ন বীজ উৎপাদন, গবেষণা উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর জোরদার করার লক্ষ্যে এক চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে (এলওএ) স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং কৃষিবিদ সীড লিমিটেডের পক্ষে কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আরআই সরকার।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা, কৃষিবিদ গ্রুপের পরিচালক কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মশিউল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা প্রমুখ।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান