ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আগাম সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ২:৩

দক্ষিণ চট্টগ্রামের সবজির অন্যতম যোগানদাতা হিসেবে পরিচিত সাতকানিয়া উপজেলা। দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার মধ্যে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে অন্যান্য উপজেলার চাইতে সাতকানিয়া উপজেলা অনেকটা এগিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় উৎপাদিত শাক-সবজি বাজারজাত করে কৃষকদের চাইতে মধ্যস্বত্তভোগীরা বেশি লাভবান হয়ে আসছেন। ফলে অনেক কৃষক লোকসানের শিকার হচ্ছেন। 

এবার মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম ঠেকাতে অন্যান্য সবজির তুলনায় বেশি পরিমানে আগাম সরিষার আবাদ করেছেন চাষিরা। সরিষা বিক্রিতে মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম কম হওয়ায় অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা।

আবাদের ৮০ থেকে ৯০ দিনের মধ্যে সরিষা তোলা যায়। প্রতি বিঘা সরিষা আবাদে কৃষকদের ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। বিঘা প্রতি সাড়ে ৬ থেকে ৭ মণ সরিষা উৎপাদন হয়। প্রতি মণ সরিষা ৪ হাজার টাকায় বিক্রি করলে প্রতি বিঘায় ২৫ থেকে ২৮ হাজার টাকা লাভ হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে এই উপজেলায় আনুমানিক ২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ ছাড়াও ২০২২-২০২৩ অর্থবছরে ১০৮ হেক্টর, ২০২৩-২০২৪ অর্থবছরে ২৫৯ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অপরদিকে চলতি মৌসুমে অর্থাৎ ২০২৪ -২০২৫ অর্থবছরে ২৯৮ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারমধ্যে এখন পর্যন্ত ২২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।

আরও জানা যায়, ২৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রণোদনা দেওয়া হয়েছে। অপরদিকে ২৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৫০ জন কৃষককে সরিষা প্রদর্শনী ও উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

বাজালিয়া ইউনিয়নের গোয়ালউড়া এলাকার কৃষক ফয়েজ আহমদ বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ জমিতে সরিষার আবাদ করেছি। গত বছর একটু দেরিতে সরিষার আবাদ শুরু করলেও এবার উপজেলা কৃষি অফিসের পরামর্শে আগাম আবাদ করেছি। ইতোমধ্যে সরিষার প্রতিটি গাছে ফুল এসেছে। আশা করছি ফলন আসতে আর বেশি দিন সময় লাগবে না। 

পুরানগড় ইউনিয়নের সরিষা চাষি জমির উদ্দিন বলেন, চলতি মৌসুমের প্রায় ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় অন্তত ২০ হাজার টাকা লাভ হবে বলে আমি আশাবাদী। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে সরিষা বীজ ও সার প্রণোদনা দিয়েছে। সেগুলোও আলাদাভাবে রোপণ করে একটি প্রদর্শনী করেছি।

উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল দাশ বলেন, গত বছরের তুলনায় এ বছর আমার ব্লকে আগাম সরিষা আবাদ বেশি হয়েছে। আমার ব্লকের অনেকগুলো সরিষা ক্ষেতে ইতোমধ্যে ফুল এসেছে। অন্যান্য সরিষা ক্ষেতগুলোতেও ফুল আসতে শুরু করেছে। ফলন বৃদ্ধি ও রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমাদের দেশে ভোজ্যতেলের বড় একটি অংশ আমদানি করা হয়। এই আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে প্রায় সহস্রাধিক কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্যান্য সবজি বিক্রির ক্ষেত্রে মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ব বেশি হওয়ায় কৃষকরা আগের তুলনায় বর্তমানে সরিষা চাষে ঝুঁকছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও ৪৬ বছরেও গড়ে তোলা হয়নি

শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ

এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত