লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে দুই মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে কুমড়ি হতে ইয়াবার একটি বড় চালান আসছে। এ খবরের ভিত্তিতে এসআই বাবুল, এএসআই মিকাইল ও এসআই আলমগীর অপারেশন পরিচালনা করেন। এ সময় এএস আই মিকাইল দক্ষিণ দিক থেকে আসা লাল একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এড়েন্দা নামক স্থানে এলে তার গতিরোধ করেন। এ সময় নড়াইলের বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে মো. হিরোর (৩৮) দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪৫৫টি ইয়াবা ট্যাবলেট ও নড়াইলের কমলাপুর গ্রামের বাবর আলীর ছেলে মো. রাজু মিয়ার ( ৩২) প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃত হিরো একজন মাদক ব্যাবসায়ী। তার নামে নড়াইল জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) হরিদাশ রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর