কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপি'র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন
১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখ, বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব
খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার মহোদয় অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন পদ্ধতি এবং গ্রাহকের সুবিধাসমূহ তুলে ধরা হয়। ডিএমপি কমিশনার মহোদয় ট্রাফিক মামলার ফাইন পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব।
জনাব সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, জয়েন্ট কমিশনার (ট্রাফিক নর্থ), বাংলাদেশ পুলিশ; জনাব মো: আবদুল কাইয়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন