ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমেছে মাছের দাম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-১২-২০২৪ বিকাল ৫:২৫

বৈরী আবহাওয়া শীতের সকালে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে বিপাকে পড়েছে শিবচর উপজেলার পৌর বাজারের মাছের ব্যবসায়ীরা। শনিবার (২১ ডিসেম্বর)শিবচর পৌরসভার মাছ বাজারে দেখা গেছে।

সঞ্জয়মাল নামে মাছ বিক্রেতা বলেন, আজ চল্লিশ হাজার টাকার মাছ আরোত থেকে ক্রয় করেছি, জানিনা আজকে বিক্রয় করতে পারবো কি না। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বাজারে ক্রেতার উপস্থিতি খুব কম।

মাছ কিনতে আসা মিঠুন বিশ্বাস বলেন, আজ মাছের দাম একটু কম তাই রুই ও শোল মাছ কেনলাম। তবে আজ অন্য দিনের চেয়ে অনেকটা কম মনে হচ্ছে।

মাছ বিক্রেতা আজিজ বলেন, আড়িয়াল খাঁ নদের দুইটি দেশী আইড় মাছ ও বেশ কয়েকটি বোয়াল মাছ বিক্রয় করতে আনছি। বেলা বাজে এখন ১১ টা এখনো বিক্রয় করতে পারিনি একটাও, জানিনা আজকে বিক্রয় করতে পারবো কি না। তবে অন্য দিনের চেয়ে আজকে বাজারে ক্রেতার সংখ্যা খুবেই কম।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই ৪০০ থেকে ৪৫০, বড় কাতল ৪৫০ থেকে ৬০০, চাষের শিং ৪৫০ থেকে ৬০০, চাষের কৈ ২৫০ থেকে ৩০০, কোরাল ৯০০ থেকে ১২০০, চাষের পাঙাশ ২২০ থেকে ২৫০ ও তেলাপিয়া ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া ৩৫০ থেকে ৫০০, পাবদা ৩৫০ থেকে ৪৫০, শোল ৭০০ থেকে ১০০০ এবং চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৩৫০, বড় ও মাঝারি সাইজের আইড় ১৪০০ থেকে ১৯০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার