রেলওয়ের মহা-পরিচালক ঈশ্বরদী লোকোসেড,ক্যারেজ ডিপো,আমদানী করা নতুন কোচ ও স্টেশন পরিদর্শন করেন
দেশে রেলওয়ের সমস্ত বিভাগে সাতচল্লিশ হাজার ছয়’শত জনবলের স্থানে চব্বিশ হাজার জনবল দিয়ে রেলসেবা চালানো হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে বলে জানিয়েছেন,বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক আফজাল হোসেন। রবিবার সকালে ঈশ্বরদী লোকোসেড,ক্যারেজ ডিপো,আমদানী করা নতুন কোচ ও স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ,পাকশী বিভাগীয় প্রকৌশলী টু বীরবল মন্ডল,পাকশী বিভাগীয় ওয়ান হাফিজুর রহমান,ডিএমই লোকো আশিষ কুমার মন্ডল,ডিএসটিই এম,এম,রাজিব বিল্লাহ,ডিইই রিফাত শাকিল,ডিটিও হাসিনা বেগম,ডিসিও গৌতম কুমার কুন্ডু,এডিসিও নূর আলম,ডিএমই ক্যারেজ ফজলে রব,লোকো ইনচার্জ সারেক জামাল,ক্যারেজ ডিপো ইনচার্জ তন্ময় সরকারসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আরও বলেন,সরকারী নিদের্শনা মতে, যাত্রীসেবার মানোন্নয়নে ঈশ্বরদী লোকোসেডসহ প্রত্যেকটি বিভাগে গুরুত্বানুযায়ী পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। জনবল নিয়োগের বিষয়ে তিনি বলেন, পিএসসির সাথে আলোচনা চলছে কোটা সমস্যা সমাধানসহ নানা পদে নিয়োগের বিষয়ে। আলোচনা সন্তোষজনক হলেই নিয়োগের বিষয়েও সমাধান হবে। এর আগে মহাপরিচালক জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতাদের সাথে ষোলদফা দাবি,প্রকৌশল বিভাগের বারো দফা দাবি ও অন্যান্য ভিাগের স্টাফদের সমস্যা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় ও পৃথকভাবে লিখিত দাবি পেশ করা হয়।এসময় রেল শ্রমিকদলের সভাপতি শামীম,শফিমন্ডল ও বিএনপিনেতা আতাউর রহমান পাতা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা
ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক
রাণীনগরের ৮ ইউনিয়নের ৭ টিতেই চরম পানির ঝুঁকিতেঃআগামী১০ বছরে হাহাকারের আশঙ্কা
চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩