ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিআইএম ও সিসিডিবি এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১২-২০২৪ রাত ৯:২৩

২২ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ও খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর মধ্যে বিআইএম-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জনাব মো: মতিয়ার রহমান, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এস. এম. আরিফুল ইসলাম, বিভাগীয় প্রধান প্রকল্প ও সমাজসেবা বিভাগ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অপরদিকে, খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব জুলিয়েট কেয়া মালাকার এবং ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রাম এর প্রধান জনাব মোঃ ফয়জুল্লাহ তালুকদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশের পরিবেশ রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একসাথে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ