মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের তান্ডবে মা সহ বড় ভাই বাড়ী ছাড়া
মঠবাড়িয়া ছোট ভাইয়ের তান্ডবে মা সহ বড় ভাই দীর্ঘ এক বছর ধরে বাড়ী ছাড়া হয়েছেন। ঘটনাটি ঘটছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামে। মৃত সামসুল হকের ছোট ছেলে মিরাজ এলাকার মাদকাসক্তদের সংস্পর্শে নিজেকে নানাবিধ মাদক সেবনে জড়িয়ে ফেলে মাত্রাতিরিক্ত মাদক সেবন করে। গভীর রাতে বাড়ীতে এসে কোন অযুহাত ছাড়াই বিভিন্ন সময় ঘরের আসবাপত্র ভাংচুর চালায়। এতে বৃদ্ধা মা জাহানারা বেগম (৭০) বাঁধা দিতে গেলে তাকে বেধরক মারপিট করে এক পর্যায় তাকে খুন জখম করার জন্য ঘরে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিরাজের ভয়ে তার মা জাহানারা বেগম ও বড় ভাই মিজান দক্ষিণ বন্দর বাহালি পট্টি ভাড়া বাসায় উৎকণ্ঠার মাঝে দিনাতিপাত করছেন। মিরাজ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানেও তাদের ওপর হামলা করেছে। তার দাবী তার বাবার বাড়ীর সকল সম্পত্তি সব তার একার। এতে কেউ ভাগ বসাতে পারবে না। অথচ তার ৪ বোন, ২ ভাই ও ১ মা রয়েছে। মিরাজ এ খামখেয়ালীপনা থেকে পরিত্রাণ পেতে তার বড় ভাই মিজান বাহারাইন থেকে দেশে এসে একাধিকবার জমিজমা ওয়ারিশ মত মিরাজের অংশ স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বুঝিয়ে দিতে চাইলে ওই প্রস্তাবও সে নাকচ করে। বরং তার বড় ভাই মিজান বাড়ীতে প্রবেশ করছে কেন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ডান হাতের বৃদ্ধা আংগুলে গুরুতর জখম করে। এক পর্যায় গোটা পরিবার তার তান্ডবে অতিষ্ট হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অসুস্থ বৃদ্ধ মা জাহানারা বেগম মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে ২১/০৮/২০২৪ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৯৭/২৪ইং। ওই মামলায় সে একমাস হাজত বাসের পর পুনরায় আবার তান্ডব লীলা চালাচ্ছে। এর একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তার বড় ভাই মিজান উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য সদর ইউপি চেয়ারম্যান ফারুক হাসানের কাছে অর্পন করলে তিনি ধারাবাহিকভাবে মিরাজকে তিনটি নোটিশ করলেও তার পক্ষ থেকে কোন সারা মেলেনি। মিরাজের বক্তব্য আমি কোন নোটিশ ও আইন কানুনের তোয়াক্কা করি না। এ বাড়ী আমার এ বাড়ীতে কেউ অধিকার নিয়ে প্রবেশ করলে তার মরন আমার হাতে হবে। ১৮ই ডিসেম্বর গভীর রাতে তার বড় ভাই মিজানের বসত ঘরে তিনি আগুন লাগিয়ে দিলে স্থানীয় লোক ও ফায়ার সার্ভিসের সহায়তায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। সে অগ্নিকান্ডে মিজানের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এ ঘটনায় স্থানীয় থানায় মিজান বাদী হয়ে মিরাজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করলে থানা পুলিশের কথায়ও সে কোন কর্নপাত করেনি। জাহানারা বেগম জানান, আমার এ মাদকাসক্ত মাতাল ছেলের কারণে আমি আমার স্বামীর বসত ভিটা ছেড়ে শহরের সংকীর্ণ পরিবেশে মানবেতর জীবন যাপন করছি। ওর ভয়ে আমি আমার স্বামীর বসত ঘরে আজ থাকতে পারছি না। দেশে কি কোন বিচার ব্যবস্থা নেই? ওর সন্ত্রাসী কর্মকান্ডে আমরা গোটা পরিবার আজ খুবই ক্লান্ত। এ বিষয় আমার ছোট ভাই মাহাবুব আকন সমাধানের চেষ্টা করলে তার সম্মানও রাখেনি। মিজান বলেন, বাবার ওয়ারিশ সূত্রে আমরা ২ ভাই, ৪ বোন ও মা। আইন অনুযায়ী রেশিও অনুযায়ী সকলেই এ সম্পত্তির মালিক। অথচ আমার ছোট ভাই এলাকার কিছু মাদকাসক্ত ও সন্ত্রাসীর ছত্র ছায়ায় গায়ের জোরে আমাদের বাড়ী থেকে বিতাড়িত করেছে। বাবার বাড়ী ঘর থাকা স্বত্বেও আমরা এখন ভাড়া বাসায় বসবাস করছি। মিরাজ দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মিরাজ ও তার মাদকাসক্ত সন্ত্রাসী বাহিনীর কবল থেকে যাতে বাঁচতে পারি ও আমার বাবার জমির হিস্যা অনুযায়ী আমাদের সকল ওয়ারিশগণ বন্টন সূত্রে ভোগ দখল করতে পারি তার সুষ্ঠু সমাধান কামনা করছি। এস.আই মাইনুল বলেন, মিরাজকে বিষটি ফয়সালার জন্য একাধিকবার থানায় ডাকলেও সে হাজির হয়নি। অভিযুক্ত মিরাজের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ