ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাউছুল আজম মাইজভান্ডারির উদ্যোগে মেধাবিকাশ বিজয়ীদের মাঝে বৃত্তি প্রদান


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ২:০

রাঙামাটির গাউছুল আজম মাইজভান্ডারির উদ্যোগে মেধাবৃত্তি ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী হল রুমে এ বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি ছিলেন, শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির। রাঙামাটি কেন্দ্রের প্রধান রনতোষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবিব আজম, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, আনজুমানে মোত্তাবেয়ানে গাউসে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত, জেলা সভাপতি পারভেজ উদ্দিন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল সুমন, কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ইব্রাহিম প্রমুখ।

মেধাবিকাশ ও কারিগরি পরীক্ষায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে মাইজভাণ্ডারী তরিকা। দরবারের পরিচালিত মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করছে। বক্তারা বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে অবশ্যই পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়া করে  মানুষের মতো মানুষ হওয়ার  পাশাপাশি নিজেদের মধ্যে মূল্যবোধ সৃষ্টির আহবান জানান।

বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় বিজয়ী ৩৭জনকে মেধাভিত্তিক পুরষ্কার ও ২২জনকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, উপমহাদেশে সুফি মতাদর্শের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভান্ডারির নামে মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ১০টি কেন্দ্রের ও অনলাইনে পুরো বাংলাদেশের এবং রাঙামাটিসহ ১১টি কেন্দ্রে স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন