ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেনীতে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের বিক্ষোভ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ৩:৩০

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় বিএনপির চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতরা বিক্ষোভ  মিছিল করেছে। গতকাল বিকেলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে সোনাগাজী উপজেলা, সোনাগাজী পৌরসভা এবং দাগনভূঞা উপজেলা ও দাগনভূঞা পৌরসভা শাখা বিএনপির কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এর পরপরই নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে দুই উপজেলায় পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করেন তাঁরা।

দলীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জালাল উদ্দিনকে। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন জামাল উদ্দিন, সদস্যসচিব করা হয়েছে সৈয়দ আলম ভূঁইয়াকে। সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মনজুর হোসেনকে। এ ছাড়া মোহাম্মদ এয়াছিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও নিজাম উদ্দিনকে সদস্যসচিব করা হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আকবর হোসেনকে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুল হক ও সদস্যসচিব হয়েছেন কামরুল উদ্দিন। দাগনভূঞা পৌরসভার বিএনপির আহ্বায়ক হয়েছেন শফিকুর রহমান। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন কাজী সাইফুল ইসলাম ও সদস্যসচিব হয়েছেন হুমায়ুন কবির।

কমিটি গঠনের বিষয়টি ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে জানতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ জানান, দুই উপজেলার যে চারটি কমিটি দেওয়া হয়েছে, তা ভুয়া ও অগঠনতান্ত্রিক। আমি দলের প্রধান, আমি জানি না কমিটি হয়েছে। আমার কোনো স্বাক্ষরও নেই। কে বা কারা একটি মেসেজ দিয়ে সদস্যসচিবকে বলেছেন কমিটি দিতে। সদস্যসচিব আমাকে বলেছেন স্বাক্ষর করতে, আমি স্বাক্ষর করব না বলেছি।

সোনাগাজীতে কমিটি ঘোষণার পর সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ঘোষিত উপজেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী তিন শতাধিক নেতা-কর্মী পৌর শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সংবাদ সম্মেলনে তাঁরা উপজেলার দুটি ইউনিটের কমিটি ঘোষণাকে অবৈধ দাবি করে তা প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা