ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৩:৫৩

এনআরবিসি ব্যাংক রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৮তম, কালুখালী শাখার উদ্বোধন করেন ব্যাংকের শেয়ারহোল্ডার আকতারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলী বিশ্বাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আকতারুল ইসলাম বাচ্চু বলেন, এই অঞ্চলের শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। আর্থ সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। ব্যাংক সেবা থেকে বঞ্চিত মানুষের কাছে পৌঁছাতে নেটওয়ার্ক বিস্তৃত করছে এবং নানা ধরণের সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর জোনের এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, ইকুরিয়া শাখার ব্যবস্থাপক আবু সায়েম খান, বসুন্ধরা উপশাখার ইনচার্জ রিমা জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক জাবির হোসেন, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, কালুখালী শাখার ব্যবস্থাপক মো: জসিরুল ইসলাম,  সম্মানিত গ্রাহকবৃন্দ,  ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে  এনআরবিসি ব্যাংক।

T.A.S / T.A.S

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ