ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়তিে ১৫ অবধৈ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরমিানা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৪:৪১

পরিবেশ অধিদপ্তরের নির্দেশে খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৫টি ইটভাটা বন্ধ করেছে প্রশাসন। সোমবার সকালে থেকে সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি, রামগড়, মানিকছড়ি ও গুইমারায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। এসময় অবৈধভাবে পরিচালনা করা ১৫টি ভাটাকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ৩টি, দীঘিনালায় ২টি, পানছড়িতে ২টি এবং রামগড়ে ৪টি, গুইমারা ও মানিকছড়িতে ৪টি ইটভাটা বন্ধ ঘোষণার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এ সময় অবৈধ ভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে বিভিন্ন উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী জরিমানা প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেয়া হয়।

খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সমন্বয়ক মো. সেলিম বলেন, হাইকোর্টের যে স্থগিতাদেশ রয়েছে তা আমরা এখনো অফিসিয়ালি পায়নি সেটা পেলে আমরা ইটভাটা চালাতে পারব। আমরা পরিবেশ সম্মত ইটভাটা করার পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাচ্ছি না। ইটভাটার লাইন্সেস পাচ্ছি না। লাইন্সেস না থাকার কারণে প্রশাসন ভাটা বন্ধ করে দিচ্ছে। লাইন্সেস করার জন্য যা যা দরকার তা আমরা করব। আমরা লাইন্সেস নিয়ে ভাটা পরিচালনা করতে চায। এরই মধ্যে প্রতিটি ভাটায় আমরা আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছি।

খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির কোষাদক্ষ মো. মোস্তফা জানান, আমরা ২০১৫ সাল থেকে ইটভাটার লাইসেন্স এর আবেদন-নিবেদন করে আসছি। সরকার আমাদের লাইসেন্স না দিলেও প্রতি বছর প্রতিটি ইটভাটা থেকে ভ্যাট বাবদ সাড়ে ৪ টাকা, আয়কর প্রায় ৪৭ হাজার টাকা ও ভূমিকর বাবদ ২৪ হাজার টাকা করে আদায় করে নিচ্ছে।

নাম প্রকাশ না শর্তে একজন ঠিকাদার বলেন, ইটভাটা বন্ধ হলে খাগড়াছড়িতে চলমান সকল উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং আগামীতে নতুন কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হবে না 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে অভিযান শুরু হয়েছে। অবৈধ সকল ভাটা বন্ধ করা হবে।

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’