"খুনি-সাদিয়ানী" ওয়াসিফ গংদের ফাঁসির দাবিতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ
গভীর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও এবাদতরত মুসল্লিদের উপর আক্রমণ এবং হত্যাকারী 'খুনি-সাদিয়ানী' ওয়াসিফ গংদের ফাঁসি, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সিংগাইর উপজেলার সামনের চৌরাস্তা থেকে শুরু হয়ে বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর বাজার হয়ে থানার সামনে দিয়ে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শতশত ধর্মপ্রান মুসল্লী উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
উপজেলা তাবলীগের শূরা কমিটির সভাপতি মাও. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এবং মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাও. আব্দুল ওহাব।
উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম মানিকগঞ্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, মাওলানা ফজলুল করিম, মহিউদ্দিন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, পৌর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ক্বারী বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান আইয়ুবী, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আশরাফ আলীসহ অনেকে।
সমাবেশ শেষে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে, পাশাপাশি সাদিয়ানী (সাদ পন্থী) গ্রুপকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে সিংগাইর উপজেলায় তাদের দ্বীন ও তাবলীগের নামে যে কোন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি দেয়া হয়।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়