শিবচরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে বসুন্ধরা গ্রুপ
মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর )সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী চরশেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেয়ামুদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হসপিটাল এবং ভিশন কেয়ারের যৌথ উদ্যাগে এই সেবা দেওয়া হয়।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা বয়সের মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েব তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা.তাসরুবা শাহনাজসহ ৮ জনের একটি দল চিকিৎসাসেবা দেন।
বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক রোগী দেখা হয়েছে। এর মধ্যে, প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে যাওয়া হবে।
এদিকে, প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত এই চরশেখপুর। সাধারণ মানুষ নিজেদের হাতের নাগালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। ঘরে বসে সেবা পাওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে বিনামূল্যে অপারেশনের খবরে তারা মহাখুশি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ