ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ বিকাল ৫:১৪

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় ৬ দশমিক ০ ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এর আগে গতকাল সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

মৌলভীবাজার জেলা শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ‘সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ আরো নামবে। বাড়বে শীত।

এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা-বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে ওঠেছে।

প্রকৃতির এই রুপের সুধা পান করতে পর্যটকদের ভিড়ও বেড়েছে সবুজ ঘন চা বাগান, হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নজরকাঁড়া নান্দনিক সৌন্দর্যময় পর্যটন স্পটগুলোতে। শীতে ভ্রমনের মজাই আলাদা। তাই শীতে ভ্রমনপিপাসুরা শ্রীমঙ্গলে এসে খোলা গাড়িতে হই-হুল্লোরে মেতে উঠেছেন। চলছে সেলফি তোলার ধুম। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে রিসোর্ট, কটেজ, বাংলো, আবাসিক হোটেলগুলো পর্যটকদের ভিড় লেগেই রয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, ডিসেম্বর মাসে স্কুলগুলোতে পরিক্ষা শেষে ছুটি থাকায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকের ভিড় বেড়েছে। তবে ট্রেনের টিকেট সংকট প্রকট আকার ধারন করেছে। নিয়মিত যাত্রি ছাড়াও পর্যটক বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে প্রচুর টিকেট সংকট দেখা দিয়েছে। চাহিদামতো টিকেট না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। অনেককেই আসন না পেয়ে আসনবিহীন স্ট্যাণ্ডিং টিকেট নিয়ে ভ্রমন করতে দেখা গেছে। ট্রেনগুলোতেও ভিড় লেগে রয়েছে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত