ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারপিট; থানায় অভিযোগ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল প্রবাসীর দিগন্তে “শাহজাদপুরে ত্রিভূজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আত্মগোপনে আরেক প্রেমিক” শিরোনামে সংবাদ প্রকাশ করায় স্থানীয় প্রতিনিধি মো. আসাদুর রহমানের উপর প্রেসক্লাব চত্বরে ঢুকে অতর্কিত হামলা চালায় সংবাদের শিরোনাম হওয়া আসাদের নেতৃত্বে ২/৩ জন যুবক। এলোপাথাড়ি মারপিট এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রেসক্লাব থেকে সাংবাদিকরা বেরিয়ে আসলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করে। এসময় কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে তার জন্য সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। অভিযুক্ত আসাদ শাহজাদপুর পৌর সদরের প্রাণনাথপুর গ্রামের মো. মোন্নাফ ফকিরের ছেলে। সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এসে এমন ঔদ্ধত্যপূর্ণ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ করেছেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটল ও সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা। দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তারা। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান- অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, গতমঙ্গলবার শাহজাদপুরে ত্রিভূজ প্রেমের জের ধরে প্রেমিকা সংগীত শিল্পী সুদীপ্তা দাস কেকা এবং প্রেমিক হৃদয় কর্মকার মদন আত্মহত্যা করে। ঐদিন আরেক প্রেমিক মো. আসাদ ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।#

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন