ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শেকড় পাবনা ফাউন্ডেশন ঘোষিত ১৬ দফা দাবির জনমত গঠন ও বাস্তবায়নে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-১২-২০২৪ বিকাল ৫:৪৬

বন্ধ হয়ে যাওয়া ঈশ্বরদী বিমানবন্দর চালু করা, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ ১৬ দফা দাবিতে শেকড় পাবনা ফাউন্ডেশন জনমত গঠন ও বাস্তবায়নে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু, ইছামতী নদী পুনরুদ্ধার, আতাইকুলা ও আমিনপুর থানাকে উপজেলা  ঘোষণাসহ শেকড় পাবনা ফাউন্ডেশনের ঘোষিত ১৬ দফার পক্ষে জনমত গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক পুর্ণিমা ইসলাম, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সহসভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা।
এসময় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ মোঃ সিরাজুল ইসলাম, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, এডওয়ার্ড কলেজের মার্কেটিং ডিপার্টমেন্ট প্রধান অধ্যাপক নুরুল আলম, শ্রমিক নেতা ফিরোজ হোসাইন, কানাডা প্রবাসী শমসের আলী হেলাল, এডভোকেট আব্দুস সুবহান খান, , রিকশা শ্রমিক নেতা পাভেল হোসাইন প্রমুখ।
অবিলম্বে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্র্রেন যোগাযোগ চালু করা, বন্ধ হয়ে যাওয়া ঈশ্বরদী বিমানবন্দর চালু করা, কাজিরহাটে ওয়াই টাইপ সেতু নির্মাণ, একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ ১৬ দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। পাবনার উন্নয়ন মানেই উত্তরবঙ্গের উন্নয়ন। পাবনার উন্নয়ন সাধন করাই দেশের উন্নয়ন। উন্নয়নের সম্ভাবনাকে এখন কাজে লাগাতে হবে। দুর্নীতিমুক্ত পাবনার সকল উন্নয়নকাজ হোক ।
বঞ্চিত পাবনাকে গতিশীল ও পরিশীলিত জায়গায় দেখতে চাওয়া ব্যক্ত করেন। তরুণেরা শিকড়কে ভুলে গেলেও এইসব তরুণ প্রজন্মকে শিকড়কে শক্তিশালী করতে কাজ করায় শেকড় ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান বক্তারা। এই দাবিগুলো পূরণের প্রত্যাশায় পাবনাসহ গোটা উত্তরাঞ্চলবাসী। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী