বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল গোল্ড কিনেন
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মত রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ কেনার অ্যাপ ‘গোল্ড কিনেন’। সেই ধারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্যও রংপুর তাদের অফিসিয়াল স্পন্সরদের মধ্যে একটি হিসেবে ‘গোল্ড কিনেন’-এর নাম ঘোষণা করেছে।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে হওয়া জিএসএলে রংপুরের গর্বিত স্পনসর থেকে গোল্ড কিনেন সঙ্গী হয় দলটির চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় মুহূর্তের।
দারুণ সেই সাফল্যের পর এবার বিপিএলেও রংপুরের স্পন্সর হিসেবে থাকতে পেরে খুশি ‘গোল্ড কিনেন’। চুক্তি সাক্ষরের পর গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা রংপুরের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “আমরা রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের দুই পক্ষের সংকল্প এবং উদ্দীপনার মূল্যবোধকেই প্রতিফলিত করে। আমরা সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে বিপিএলের আসছে মৌসুম উদযাপন করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।”
রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেছেন, “গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করে। একসাথে আমরা আমাদের ভক্তদের জন্য এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলতে প্রস্তুত।”
রংপুরের অফিসিয়াল স্পনসরদের একজন হিসেবে গোল্ড কিনেনের ব্র্যান্ডিং টিমের জার্সি এবং অন্যান্য প্রচারমূলক সামগ্রীতে বিশেষভাবে প্রদর্শিত হবে। এছাড়া গোল্ড কিনেনের কাছ থেকে পুরো বিপিএল জুড়ে ভক্তরা বিভিন্ন উপহার এবং প্রচারণামূলক কার্যক্রমও আশা করতে পারেন।
গোল্ড কিনেন সম্পর্কে : গোল্ড কিনেন তাদের উদ্ভাবনী অ্যাপের মাধ্যমে বাংলাদেশে স্বর্ণের সঞ্চয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে। গোল্ড কিনেনের মাধ্যমে এর ব্যবহারকারীদের মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে স্বর্ণ কিনতে পারেন। ব্যবহারকারীরা তাদের ১-গ্রাম সোনার বার এবং কয়েন থেকে শুরু করে অ্যাপে সংরক্ষিত স্বর্ণ সংগ্রহ করতে পারেন। গোল্ড কিনেনের লক্ষ্য গোল্ড সঞ্চয় এবং বিনিয়োগকে আরও সাশ্রয়ী, সহজলভ্য এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য সুবিধাজনক করে তোলা।
এমএসএম / এমএসএম
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন