ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

টঙ্গীতে মহানগর জামায়াতের সেক্রেটারিকে ছুরিকাঘাত, টাকাসহ মোবাইল লুট


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ২৬-১২-২০২৪ বিকাল ৫:২৪

আজ বৃহস্পতিবার  ভোরে ঢাকা-মোমেনশাহী মহাসড়কে হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের উত্তর পার্শ্বে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। এসময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইল, টাকা, মানিব্যাগসহ সর্বস্ব ছিনিয়ে নেয়।

ঘটনার বিবরণে জানা গেছে, ভোরে ফজর নামাজ শেষে হোসেন মার্কেট এলাকা থেকে অটো রিকশায় উঠেন জামায়াত নেতা এবং গাজীপুরার উদ্দেশ্যে রওয়ানা দেন। অটোতে চালকসহ যাত্রীবেশে দুই ছিনতাইকারী ছিলো। হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতাল থেকে একটু উত্তর দিকে এসেই ছিনতাইকারীরা আ স ম ফারুকের গলায় চাকু ধরে মোবাইল, নগদ টাকা, মানিব্যাগসহ সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। যাওয়ার সময় ছিনতাইকারীরা আ স ম ফারুকের পায়ে চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

তাঁকে স্থানীয়  হাসপাতালে নিয়ে দ্রুত ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, আমি ঘটনাটি অবগত হয়েছি, অভিযোগ নিয়ে আসামিদের দ্রুত আটকের ব্যবস্থা নেয়া হবে। অটোতে ছিনতাইয়ের ঘটনা অহরহ। বিশেষ করে রাতে এবং ভোরে এসকল ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

T.A.S / T.A.S

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি