ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

বিশ্ব মানের ব্রান্ড নিউ সিডান কার সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছে প্রগতি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ২:৩৯

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ২৬ডিসেম্বর,২০২৪খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ ঘটিকায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিএসইসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব জনাব মোঃ মনিরুজ্জামান। এসময় তিনি জানান পিআইএল বিশ্ব মানের ব্রান্ড নিউ সিডান কারের সিকেডি আমদানী ও সংযোজন পূর্বক সাশ্রয়ী মূল্যে বাজারজাতকরণ শুরু হয়েছে। তিনি আরো জানান চলতি বছরের ২৯নভেম্বর শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা চট্টগ্রামে অবস্থিত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন অফিস ও কারখানা পরিদর্শনকালে সিডানকার বাজারজাতকরণের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।

পিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসিএস প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে অবহিত করে বলেন  প্রগতি দেশে সরকারি ও বেসরকারি খাতে গাড়ি সংযোজন পূর্বক বাজারজাতের মাধ্যমে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এসময় তিনি আরো জানান এ বছর পিআইএল শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম মুনাফা অর্জন করেছে, যার পরিমাণ ৭২.৬২ কোটি টাকা। একইসাথে প্রতিষ্ঠানটি ১৬৮.৮৯ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে। চট্টগ্রামের নাসিরাবাদে ৪.৩১ একর বেদখলকৃত জায়গা প্রগতির দখলে নিয়ে সেখানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ-এর নিজস্ব প্রধান কার্যালয়, শো-রুম ও বিক্রয়কেন্দ্র এবং উন্নতমানের সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। এই নতুন কার্যালয় স্থাপনের ফলে প্রতিষ্ঠানটির সম্পদ সংরক্ষণ ও ভাড়া অফিসের বিপরীতে বছরে প্রায় ১কোটি টাকা সাশ্রয় হবে বলে তিনি জানান। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় আধুনিক শো-রুম ও বিক্রয় কেন্দের পাশাপাশি সেবার মান বৃদ্ধি ও সহজীকরণ করার লক্ষ্যে অত্যাধুনিক 3S সেন্টারের নির্মাণ কাজও চলমান রয়েছে। পণ্য বৈচিত্রকরণ করার লক্ষ্যে প্রগতিতে প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত কোরিয়ান কিয়া (KIA) ব্র্যান্ডের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ১৬০০ সিসি’র CERATO মডেলের ব্রান্ড নিউ সিডান কার সংযোজন ও বাজারজাত শুরু হয়েছে। সকল ধরণের ক্রেতার কথা বিবেচনায় মাত্র ৪৫ লক্ষ টাকায় গাড়িটি পাওয়া যাচ্ছে প্রগতির বিক্রয়কেন্দ্রে।

প্রগতির পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালনক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ শামীমুল হক, অতিরিক্ত সচিব ও পরিবহন কমিশনার জনাব মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব ও পরিচালক অর্থ বিএসইসি জনাব মোঃ ওসমান গনি এবং যুগ্মসচিব জনাব ফরিদা ইয়াসমিন সভায় উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসি এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ বার্ষিক সাধারণ সভায়  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন