ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ৪:০

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ কৃষি শ্রমিক নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। তারা পেঁয়াজ লাগাতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ কর্মকর্তারা জানান।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 
নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাগ্রুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক এলাকার কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ লাগানোর কাজে যান। প্রতিদিনের মত আজ ভোরে তারা ৮ জন শ্রমিক করিমন যোগে পেঁয়াজ লাগানোর কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনটি অকেজো হয়ে পড়লে রাস্তার  দাঁড় করিয়ে সচল করার প্রচষ্টা করা হচ্ছিল। ঘন কোয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক  পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান। এসময় আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে প্রান্তিক পর্যায়ের কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ৩ জন নিহত ও ৫ জন আহত হন। লাশগুলো উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি আটক করলেও ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী