ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৭-১২-২০২৪ রাত ৯:৫৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), ২। মোঃ ইউসুফ আলী (৩২), ৩। মো: মিরাজ মোল্লা(৩৫), ৪। সাইফুল ইসলাম (৩৮), ৫। মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), ৬। মোছাঃ রাবেয়া (৬০)। অভিযানের সময় দুইজন পালিয়ে যায়।  পলাতকরা হলো-  ১। ফারুক আহমদ (৩৫) ও ২। মিলি বেগম (৪০)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর  ২০২৪ খ্রি.)  বিকাল  ০৪:৫০ ঘটিকা হতে রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যাত্রাবাড়ী থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে হতে একজন এবং যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে হতে পাঁচজনসহ মোট ছয়জন আসামী গ্রেফতার করে ডিবির টিমটি।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লক্ষ  টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন