শাহজাদপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ সংখ্য গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নরিনা হাই স্কুল মাঠ প্রঙ্গণে নরিনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রবিউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকারের সঞ্চলালনায় সমাবেশে জেলা কৃষকদলের আহবায়ক মো. মতিউর রহমান, সদস্য সচিব টি.এম শাহাদত হোসেন ঠান্ডু, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বক্কার রঞ্জু, সাধারন সম্পাদক আব্দুস ছামাদ বাঘা, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ, নরিনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব দুলাল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দসহ সহস্রধিক প্রান্তিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন- কৃষকরাই হলো দেশের প্রাণ।
কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পুরন করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষনা করে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের নানা উদ্যোগ রয়েছে। তাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাস্ট্র ক্ষমতায় আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন