বেবিচক এবং রবি আজিয়াটা এর সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত
২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটা এর সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।
উক্ত অনুষ্ঠানে বেবিচক এর পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি (Air Cdre AKM Ziaul Haque, BUP, afwc, psc) এবং রবি আজিয়াটার এর পক্ষে Axentec PLC এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আদিল হোসেন নোবেল (Adil Hossain Noble) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার কর্পোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ভয়েস, ডেটা এবং IoT পরিষেবাসহ অত্যাধুনিক সেবাসমূহ পাবে। এছাড়াও, আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবিচক এবং রবি আজিয়াটার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন