ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় এনআরবিসি ব্যাংকের ১০৯তম শাখার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৪:১২

এনআরবিসি ব্যাংক ঝালকাঠির কাঠালিয়ায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১০৯তম, কাঠালিয়া শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।  অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা  এস এম দেলোয়ার হোসেন, উপানুষ্ঠানিক  শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রাজিব, কাঠালিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্যাংকের বরিশাল এরিয়া ইনচার্জ  সৈয়দ জাহিদুর রহমান,  বরিশাল শাখার ব্যবস্থাপক কৃষিবিদ মো: আব্দুল হালিম, বরগুনা শাখার ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন, কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন নান্নু, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি  একেএম মোস্তাফিজুর রহমান  বলেন, এনআরবিসি ব্যাংক যারা ব্যাংকিং  সুবিধা থেকে এখনও বঞ্চিত, তাদের জন্যই প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বিস্তৃত করছে। উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ প্রদান করছে। কর্মসংস্থান তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়নে কাজ করছে।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও  দিচ্ছে  এনআরবিসি ব্যাংক।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন