ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সরিষা ফুলে মুগ্ধতা ছড়াচ্ছে মাগুরার মাঠ


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৪:১৯

 সরিষা ফুলে মুগ্ধতা ছড়াচ্ছে মাগুরার মাঠগুলো। অন্যান্য বারের ন্যায় এবারো সরিষার আবাদ ভালো হয়েছে বলে জানালেন মাগুরা সদর উপজেলার কৃষকেরা।মাঠের পর মাঠ জুড়ে যেন হলুদের সমারহ।মধু আহরণে মেতে উঠেছে মৌমাছির দল। মৌমাছির এই ফুলে ফুলে মধু আহরণের দৃশ্য যেন মন কেড়েছে সকল কৃষক ও সাধারণ মানুষের। বাম্পার ফলনের আশায়  কৃষক, ফেলছে স্বস্তির নিশ্বাস। এই চাষে বেশি আগ্রহ কেন জানতে চায়লে কৃষকেরা বলেন, প্রথমত সরিষা চাষে কষ্ট কম দ্বিতীয়ত অন্য চাষের তুলনায় খরচ ও লাগে অনেক কম। চাষিরা বলেন, যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটে যেমন- বৃষ্টি ও কুয়াশা যদি  না হয়ে থাকে তাহলে বাম্পার ফলনের আশা করা যায়।তারা বলেন, এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় সর্বোচ্চ ১০০০-১৫০০ টাকা। কিন্তু ফলন পাওয়া যায় ৫-৬ মণ যার বাজারমুল্য ৯-১০ হাজার টাকা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অফিসার মো: হুমায়ুন কবির জানান, এ বছর ১১৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে যা গতবারের চেয়ে অনেক বেশি। সবচেয়ে বেশি আবাদ হয়েছে মাগুরা সদর উপজেলার লাঘব দাঁড়  ইউনিয়নে।সরিষা আবাদ বাড়লে তেলজাতিয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন এই কর্মকর্তা। চাষিরা জানান মাঝে মৃদু শৈত্য প্রবাহের কারণে কিছুটা ক্ষতি হলেও এখন সরিষা ক্ষেত ছেয়ে গেছে হলুদ ফুলে। আর অল্প কয়েক দিন পরেই ফুল থেকে সরিষা দানা হবে। সবকিছু ঠিক থাকলে এবারো বাম্পার ফলনের আশা করছেন সকল কৃষক।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই