টঙ্গীর ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টঙ্গী বিশ্ব ইজতেমায় মুসল্লীদের উপর হামলার প্রতিবাধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা সদরে আনোয়ারা উপজেলার সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদিসের ভাষ্য মতে দ্বীনের মধ্যে ফেৎনা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। যারা দ্বীনের মধ্যে উদ্দেশ্যপ্রণীতভাবে ফেৎনা-ফাসাদ সৃষ্টি করে তারা কখনো দ্বীন প্রচারক হতে পারে না।নিজেদের ভাইদের প্রতি তথাকথিত সাদপন্থিদের এমন আচরণের পিছনে নিশ্চয় কোনো অশুভ মদদ রয়েছে। তারা ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।এসময় বক্তারা অনতিবিলম্বে সাদপন্থিদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার এবং ইজতেমার মাঠে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এসময় মানববন্ধনে কাজী আকতার হোসেন আনোয়ারী, মুফতি আবুল হোসেন, মাওলানা তৈয়ব হালীম, আব্দুল লতিফ শাহ্, হাবিবুল্লাহ কাসেমী, রেজাউল করিম, আবু হানীফা নোমান, মাওলানা আলমগীর, মাও. এখলাসুর রহমান, মাহমুদুল্লাহ মাহমুদ, ইয়াকুব আব্দুল্লাহ ইসলামাবাদী,মাওলানা মোকাদ্দেস হোসেন ত্বোরাবীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, তাবলীগের সাথী এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ