বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর কাজী ফয়সাল ফারুক ,বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী( এল জিইডি) হাসনাইন আহমেদ,বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার, বাকেরগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু জাফর হাওলাদার, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা করেন। সেই সাথে এ উপজেলায় বিভিন্ন অপরাধের বিষয় তুলে ধরা হয় এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন