জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধ। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামে নিজের বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ঐ গ্রামের মৃত ময়েজ সরকারের পুত্র হাজী মো. মল্লিক সরকার। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে মল্লিক সরকার বলেন- ২০১৬ সালে তার ছোট দুই ভাই ডায়া গ্রামের নুরুল ইসলাম বিএসসি’র নিকট থেকে ৫ শতাংশ জায়গা ক্রয় করে। ২০২৩ সালের প্রথমদিকে ইউনিয়ন যুবলীগ নেতা মুক্তার হোসেন জোরপূর্বক দখল করে একটি টিনসেড ঘর উঠায়। সেসময় থানায় বিভিন্ন অভিযোগ দিলে থানা থেকে তাদের বারবার ডাকলেও কোন কর্ণপাত না করে আওয়ামী লীগ সরকারের প্রভাব দেখিয়ে জায়গা বেদখল দিয়ে রেখেছিল। চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে মুক্তারের ক্ষমতার দাপট শেষ হলে গত ২৩ ডিসেম্বর জয়গার মূল মালিক ও বিক্রেতা নুরুল ইসলাম বিএসসি নিজে উপস্থিত থেকে আমার ছোট ২ ভাইকে জায়গা বুঝিয়ে দেন। এর পর মুক্তারের আপন ভাই লোকমান, মুকুল, এরশাদ, মুক্তারের চাচাতো ভাই ওয়াজেদ আলী, জাহাঙ্গীর প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। এসময় মল্লিক সরকার উপস্থিত সংবাদ কর্মীদের মাধ্যমে হুমকি ধামকির প্রতিবাদ জানান এবং প্রশানের কাছে জীবনের নিরাপত্তা প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে হাজী মো. মল্লিক সরকার এবং তার স্বজনরাসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রািনক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ