ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

‘মজারু’ পেল এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৫:৫৭

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘মজারু’ পেয়েছে এনআরবি ওয়ার্ল্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মজারুর সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স এটি গ্রহণ করেন।

জানা যায়, ‘মজারু’ একটি জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম। এটি শিশুদের আনন্দময় পদ্ধতিতে শিক্ষা দেয়। তাদের কোর্সগুলোর মধ্যে আছে এবাকাস মাইন্ড ম্যাথ, আদর্শলিপি, এবং স্মার্ট ইংলিশ ফর কিডস। বর্তমানে মজারুর ৩২টি দেশে ৫২ হাজার শিক্ষার্থী আছে। এখানে কাজ করেন ৪৯০ জন শিক্ষক ও কর্মী।

পুরস্কার পেয়ে আলাউদ্দীন ফারুকী প্রিন্স বলেন, ‘এই পুরস্কার আমাদের কঠোর পরিশ্রমের ফল। আমরা শিশুদের জন্য আনন্দদায়ক শেখার পরিবেশ তৈরি করেছি। এটি আমাদের আরও অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, এই সামিট প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন লুৎফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন মো. শাহীদুজ্জামান। দিনব্যাপী আয়োজনে বিনিয়োগ, শিক্ষা ও রেমিট্যান্স নিয়ে আলোচনা হয়। আয়োজনে সহযোগী ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন (বিডা।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন