ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৭:১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে এক যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মক্কা নগর এলাকার যুবদল নেতা ফখরুল ইসলাম ছোটনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।ফখরুল ইসলাম ছোটন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা ফখরুল ইসলাম ছোটন কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

ভুক্তভোগী ছোটন ও এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে পাকা ভবনের দরজার তালা ভেঙ্গে ৭-৮ জনের মুখোশ পরা ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৩৬ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

T.A.S / T.A.S

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ