ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত আবদুর রহিম অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৭:১৮

আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত আব্দুর রহিমকে  (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার পুত্র ইমরান (২৮) কে সহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০) ডিসেম্বর গভীর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের সুলতান চেয়ারম্যান এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি করে দুইটি দেশীয় এক নলা বন্দুক, ৪ টি চুরি, ২ টি দা ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আব্দুর রহিম স্থানীয় মৃত বাবু মিয়ার পুত্র।তার বিরুদ্ধে হত্যা,ডাকাতি, ছিনতাই,নারী নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।এর মধ্যে একটি মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত ডাকাত আবদুর রহিম সম্পর্কে কিছুদিন ধরে তদন্ত করে সেনাবাহিনী। পরবর্তীতে তাকে নজরদারিতে রাখা হয়। সোমবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তার ঘর ঘিরে ফেলে।অভিযানের কথা টের পেয়ে আব্দুর রহিম বন্দুক দুইটি গুলি ভর্তি করে বাড়ির পুকুরে  লুকিয়ে থাকে। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে গ্রেপ্তার করে। পরে পুকুরের পানি সেচ দিয়ে অস্ত্র দু’টি উদ্বার করা হয়।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনির হোসেন বলেন,ডাকাত আব্দুর রহিম ও তার পুত্রকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য যে : এর আগেও একবার তাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ডাকাত রহিমের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্যের হাত কেটে যায়।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার