নূরে জান্নাত ডাক্তার হতে চায়
দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতোই ২০২৪ইং সনের ৩১ ডিসেম্বর শেষ কর্ম দিবসে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ভালো ফলাফল অর্জণকারীদের মাঝে বইছে আনন্দের জোয়ার তেমনি তুলনামূলক যারা ভালো ফলাফল অর্জণ করতে পারেনি তাদের দূঃচিন্তার ভাজ পড়েছে কপালে।
বাউসি বাঙ্গাঁলী হাই স্কুল এন্ড কলেজ,বাঙ্গাঁলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,আরইউটি স্কুল,পিংনা স্কুল,ভাটারা স্কুলসহ বিভিন্ন স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশিত হয়। উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত অন্যতম বিদ্যাপিঠ ৮০ নং টিটিডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আক্তার ক্ষুদে শিক্ষার্থীর উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশ মূলক বক্তব্য রাখেন। তিনি প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল অর্জণকারীদের মাঝে মেধা ভিত্তিক ১ম,২য় ও ৩য় স্থান অর্জণকারীদের পুরষ্কৃত করেন। এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদা আক্তার,রোকসানা ফেরদৌসি, রাবিয়া খাতুন, দিপা আক্তার,হাবিবুন্নাহার, রেজাউল করিম, আমিনা নাজনীন ও সাংবাদিক মতিউর রহমান উপস্থিত ছিলেন। ৫ম শ্রেণি থেকে ১ম স্থান অর্জণ করে ৬ষ্ট শ্রেণিতে উত্তীর্ণ নূরিল জান্নাত মানবতার সেবায় ডাক্তার হওয়ার বাসনা প্রকাশ করে।তার প্রপ্ত নম্বর ৬" শ এর মধ্যে ৫'শ ১৭। সে সরিষাবাড়ীর টপ টেন শিক্ষা প্রতিষ্ঠান চিলড্রেন হোমস পাবলিক স্কুলে ভর্তির আশাবাদ ব্যক্ত করে। তার অনুভূতি জানতে চাইলে নূরিল জান্নাত বলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সেরা বিদ্যাপিট চিলড্রেন পাবলিক স্কুলে ভর্তি হতে চাই। সে সকলের নিকট দোয়াও প্রার্থনা করে।বরাবরের মতো এবারও টিটিডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ