ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফুলবাড়িতে, আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ৪:৫২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে,৩০(ডিসেম্বর) সোমবার রাতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। জানাগেছে, শেখ হাসিনা পতনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থেকে সোমবার রাতে বাড়িতে আসেন ওই দুই নেতা, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের মৃত:ছফর উদ্দিনের ছেলে,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, আইয়ুব আলী যোদ্ধার (৫৫) অন্যজন ভাঙ্গা মোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের, মৃত: ফজলে রহমানের ছেলে, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সুলতান আহমেদ (৩৮) পরে তাদেরকে গত ৪ আগষ্ট ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আওয়ামীলীগের দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু