শাহজাদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১লা জানুয়ারি (বুধবার) সকালে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এদিন, বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মামুন জুয়েলের নেতৃত্বে হাইস্কুল মাঠ থেকে বিশাল এক শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হোসাইন, মির্জা স্বপন, ইউনুছ, সদস্য আরিফসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন