ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ৪:১৫

পটুয়াখালীতে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রকি (১৮), রনি (২২) ও ইসমাইল (২৩) নামে তিন যুবক। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী ব্রিজসংলগ্ন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মৃত কাঞ্চন মৃধার ছেলে। আহত তিন যুবকের বাড়ি নলছিটি উপজেলায়। তাদের তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মৃধা তার মটোরসাইকেল নিয়ে দুমকি থেকে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন। এ সময় ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছলে কুয়াকাটা থেকে আসা ওই তিন যুবকবাহী মটোরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক শাহিনকে মৃত ঘোষণা করেন। 

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা