ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠিত ,ইব্রাহিম সভাপতি ও কাইয়ুম সেক্রেটারি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৩:৪১

চট্টগ্রাম দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠন উপলক্ষে এক সভা গত বুধবার (১ জানুয়ারী) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্রগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো. জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামির আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য দেন, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের। 

সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে সভাপতি ও সৈয়দ আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি করা হয়। 

এ ছাড়াও এনামুল হক চেয়ারম্যানকে সহ সভাপতি, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে বাইতুল মাল সম্পাদক এবং মো. মহিউদ্দিনকে প্রচার ও অফিস সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। 

সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, ব্যবসায়ীদের স্বার্থ  সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করবে এ কমিটি। সর্বোপরি সৎ ও আদর্শবান ব্যবসায়ী তৈরীর কার্যক্রম পরিচালনা করতে নতুন এ কমিটি ভূমিকা পালন করবে। আগামীতে নতুন কমিটি বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আগামীতে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে।

এমএসএম / এমএসএম

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া