রায়গঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
"উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়" এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ করে।
র্যলি শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির'র সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ আমীর মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপি সহসভাপতি খায়রুল ইসলাম মাষ্টার, পৌর বিএনপি সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম( মিরন), পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে