ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট।  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত ওই শিক্ষার্থী আগামী সেমিস্টারে ভর্তি ফি পরিশোধ করতে না পারার কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তবে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) অমৃত দেব নাথ তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করেন। জানা গেছে, শিক্ষার্থীটি দীর্ঘদিন ধরে নানা আর্থিক প্রতিকূলতার মধ্যেও মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পারিবারিক আর্থিক সংকট তীব্র আকার ধারণ করায় তার পরবর্তী সেমিস্টারে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে তিনি বড় ধরনের সংকটের মুখোমুখি হন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের নজরে এলে তিনি দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। ইউএনওর নির্দেশনা ও সহযোগিতায় শিক্ষার্থীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে তার সেমিস্টার ভর্তি সংক্রান্ত অনিশ্চয়তা দূর হয়েছে এবং নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে অর্থাভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে প্রশাসন সবসময় মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে প্রশাসন বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় এ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা পেয়ে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সময়মতো এই সহযোগিতা না পেলে শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত। প্রশাসনের এই মানবিক সহায়তা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। মেধাবী শিক্ষার্থী মোছাঃ জুলেখা খাতুন,পিতা মোঃ জহুরুল হকের মেয়ে সে বঙ্গসোনাহাট ইউনিয়নের চান্দুনিয়া গ্ৰামের বাসিন্দা। এদিকে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক ও সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, সমাজের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রশাসন শুধু একজন শিক্ষার্থীকে সহায়তা করেনি, বরং দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের মূল্যবান সম্পদ। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, একাডেমিক সাফল্য এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

রূপগঞ্জে বেড়াতে এসে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী

রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

"বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু হলে কমবে দূরত্ব, গতি পাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্য"

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা

একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিউজ প্রকাশের পরেও বহাল তবিয়তে নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার