ময়মনসিংহে জঙ্গী সন্দেহে আটক ৪
ময়মনসিংহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে র্যাব। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।
র্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪-এর একটি দল। পরে খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, তিনটি চাপাতি, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গোলাবারুদ, আটটি বোমাসদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিংয়ের বিভিন্ন সরঞ্জাম এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
আটককৃত জুলহাস উদ্দিন, মো. রুবায়েত আলম, মো. আলাল, মো. আবু আইয়ুবকে ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার