মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কে সাবানের খোসা উপহার
হাজার টকার উপহারে খুশি না হলেও মাত্র-২০ টাকা মূল্যের উপহারেও যে মানুষ মহাখুশি হয় তার বাস্তব প্রমাণ হল মাগুরা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, মোঃ আলী আহমেদ। মাগুরায় বিএনপি দলের নেতাকর্মীদের কাছে খালা হিসেবে খ্যাত মাগুরার শ্রীপুর উপজেলা নাকোল ইউনিয়নের সাপলগাছা গ্রামের মোঃ আব্দুল বারিক শিকদারের মেয়ে মোমেনা বেগম, সেই মোমেনার কাছ থেকে এমন উপহার পেলেন আলি আহমেদ ।
৩ ছেলে ১ মেয়েকে নিয়ে জন্মস্থান সাপলগাছা গ্রামেই বাবার বাড়িতে বসবাস করছেন একাত্তর বৎসর বয়সী মোমেনা বেগম।
৯০ এর দশকে নাকোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ড বিএনপির।
দলের পক্ষে নাকোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসির জন্য উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের হৃদয় জায়গা করে নেন মোমেনা। কিন্তু আওয়ামিলীগ সরকার আসার পরেই মোমেনার জীবনে নেমে আসে এক কালো মেঘের ছায়া।
আওয়ামী দলীয় নেতা কর্মীদের হাতে বহুবার পাশবিক নির্যাতনের স্বীকার হন তিনি।
সব কিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে পড়েন তখন জীবন ও জীবিকার তাগিদে, সন্তানদের পড়াশোনার খরচ যোগানোর জন্য নিজের হাতের দ্বারাই তৈরি করতে শুরু করেন সাবানের খোসা।
সাবানের খোসা বিক্রি করে যে টাকা আয় হতো তাতে কোন রকম চলে যেতো তার ৩ ছেলে ১ মেয়ের সংসার। সাবানের খোসা বিক্রি করে মাসে ৩-৪ হাজার টাকা পান বলে জানান তিনি। ছেলে-মেয়েদের কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেননি বলে আক্ষেপ রয়েছে মনে।
১৭ বছর কষ্টের জীবনের অবসান ঘটে ৫ ই আগস্ট ২০২৪ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে এমনটি জানিয়েছেন অশ্রুসিক্ত নয়নে ।
ছাত্র জনতার বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করতে গতকাল এসেছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়কের কাছে, এ সময় জেলা বিএনপির আহবায়ক কে বলেন আমারতো দেবার মত কিছুই নাই তাই আমার নিজের হাতে তৈরি করা একটি সাবানের খোসায় আপনাকে উপহার দিতে চাই বলে নিজের হাতে তৈরি করা একটি সাবানের খোসা উপহার দেন আলি আহমেদকে। নবনির্বাচিত আহ্বায়ক জানিয়েছেন সাবানের খোসা উপহার পেয়ে আমি খুবই খুশি হয়েছি, সে আমাদের দলের সাথে সবসময়ই ছিলেন এখনো আছেন সে আমাদের দলের খালা হিসেবে পরিচিত।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied