খালিয়াজুরী হাসপাতালে ডায়রিয়ার প্রার্দুভাবে আশংকাজনক হারে রোগী বাড়ছে
নেত্রকোনার খালিয়াজুরীতে ডায়রিয়ার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা বলে জনিয়েছেন খালিয়াজুরী হাসপাতালের চিকিৎসক ডা. মো. রিয়াদ হোসেন।
তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নারী, পুরুষ, শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত অসংখ্য রোগী। ডায়রিয়ার কারণ জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক বলেন, ডায়রিয়া হলো পানিবাহিত রোগ। ভাসমান পানিতে থালা-বাসন ধোয়ামুছা, হাওরের পানি নানান কাজে ব্যবহারজনিত কারণে ডায়রিয়ার প্রার্দুভাব বেড়ে যাওয়ার অন্যতম কারণ। দেখা যায়, প্রতিদিনই ১০-১২ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীরা হাসপাতালে প্রচুর বমি, পেটব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হচ্ছে।
তিনি আরো মনে করেন, খাবারের পানিতে জীবাণু দ্বারা সংক্রমনিত হওয়ার কারণেই এমন হতে পারে। হাওরপাড়ের মানুষ ঠিকমতো স্বাস্থ্যবিধি না মানার জন্য ডায়রিয়া প্রার্দুভাব বেড়ে যাওয়ার কারণ বলে দাবি করেন তিনি।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ